বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেবিদ্বারে ঈদ বোনাসের দাবিতে প্রাথমিকবিদ্যালয় দপ্তরীদের অবস্থান ধর্মঘট
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৩ এএম আপডেট: ২৫.০৫.২০২৬ ১:৪৮ এএম |




 দেবিদ্বারে ঈদ বোনাসের  দাবিতে প্রাথমিকবিদ্যালয় দপ্তরীদের অবস্থান ধর্মঘট কুমিল্লার দেবিদ্বারে ঈদ বোনাসের দাবিতে উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান ধর্মঘট করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক দপ্তরী কাম প্রহরী। তবে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে গেছেন তাঁরা। 
রবিবার (২৪ মে) সকাল ১০টায় ‘দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কল্যাণ সমিতি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৪ জন দপ্তরী উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলেও বোনাস প্রাপ্তির কোনো আশ্বাস পাননি।
দপ্তরী কল্যাণ সমিতির সভাপতি মো.মিজানুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের এক প্রজ্ঞাপনে মাসিক বেতনের অর্ধেক ঈদ বোনাস এবং ২০ শতাংশ বৈশাখী ভাতা দেওয়ার নির্দেশ রয়েছে। কুমিল্লার অন্যান্য ৫টি উপজেলায় এই বোনাস দেওয়া হলেও দেবিদ্বারের শিক্ষা কর্মকর্তা ২০১৯ সালের একটি পরিপত্র দেখিয়ে তাদের বোনাস আটকে দিয়েছেন।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন জানান, অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নতুন কোনো দিকনির্দেশনা তিনি পাননি। ২০১৯ সালের পরিপত্র অনুযায়ী তাদের চাকরি চুক্তিভিত্তিক হওয়ায় ভাতার উল্লেখ নেই। অন্য উপজেলাগুলোতে দেওয়া হলেও অঙ্গীকারনামা রেখে বোনাস দেওয়ার বৈধতা নেই বলে তিনি উল্লেখ করেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, বিষয়টি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন। অন্য উপজেলাগুলো বোনাস পাওয়ায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, তবে যোগাযোগ সম্ভব হয়নি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২