বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চান্দিনায় বিশেষ অভিযানে মাদকসেবী ও পেশাদার চোরসহ ৩ জন গ্রেফতার
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৩ এএম আপডেট: ২৫.০৫.২০২৬ ১:৪৮ এএম |




  চান্দিনায় বিশেষ অভিযানে মাদকসেবী ও পেশাদার চোরসহ ৩ জন গ্রেফতার রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় মাদকসেবী, পেশাদার চোর এবং পলাতক আসামীসহ ৩ জন কে গ্রেফতার করা হয়। শনিবার দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। রবিবার (২৪ মে) আসামীদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো- উপজেলার কংগাই গ্রামের শাহআলম এর ছেলে পেশাদার চোর মো. খোকন (২৫), ঘাটিগড়া গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে নিয়মিত মামলার পলাতক আসামী মো. রোশন আলী (৪২) এবং একই উপজেলার নাজিরপুর গ্রামের শের আলীর ছেলে মাদকসেবী মো. সুমন (৪১)। মাদকসেবী সুমনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবনের অপরাধে ১০০ টাকা অর্থদন্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, রবিবার আসামীদেরকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২