ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে
পুলিশ। একই দিনে সাজাপ্রাপ্ত দুই আসামিকেও আটক করা হয়েছে। শনিবার (২৩ মে)
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের
গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই)
মোহাম্মদ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর
ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মক্কা
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে পাকা সড়ক থেকে ৪ কেজি গাঁজাসহ মোসা. সাবিনা
আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার
কসবা উপজেলার বায়েক এলাকার বাসিন্দা।
এ ছাড়া পৃথক অভিযানে জিআর
সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফ হোসেনকে দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে এবং রিনা
আক্তারকে দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
