বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্থিক অনিয়মের অভিযোগে কুসিকের কর্মচারী হান্নানের বদলি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:৪৪ এএম আপডেট: ২৫.০৫.২০২৬ ১:৪৮ এএম |


  আর্থিক অনিয়মের  অভিযোগে কুসিকের  কর্মচারী হান্নানের বদলিনিজস্ব প্রতিবেদক।। 
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) অফিস সহকারি মোঃ আব্দুল হান্নানকে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে বদলি করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের আওতায় নকশা অনুমোদন ও উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্বপালনের বিভিন্ন সময় আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এ ধরনের অভিযোগ নির্ভরযোগ্যসূত্রে প্রমাণিত হওয়ায় আব্দুল হান্নানকে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে বদলি করা হয়। 
রবিবার (২৪ মে) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন-১ শাখার এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি নিশ্চিত করেন উপসচিব মোঃ সগীর হোসেন। 
এর আগে অফিস সহকারী আব্দুল হান্নানের আর্থিক অনিয়মের অভিযোগে ভিত্তিতে শনিবার (২৩ মে) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক অভিযোগ কপিতে উল্লেখ করা হয় মোঃ আবদুল হান্নান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২০০৫ সালের ১৫ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন তৎকালিন কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভায় যোগদান করেন। দাপ্তরিক প্রয়োজনে তাকে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের আওতায় নকশা অনুমোদন ও উন্নয়ন কর্মকান্ডে দায়িত্বপালনে সম্পৃক্ত করা হয়। প্রকৌশল বিভাগে দায়িত্বপালনকালীন সময় আব্দুল হান্নান বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িয়ে পড়নের বিষয়টি নির্ভরযোগ্যসূত্রে অভিযোগ পাওয়া যায়। এতে এ কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ের ভাবমূর্তি ও আর্থিক শৃঙ্খলা নষ্ট হয় বলে দাবি করা হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২