বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন দেবিদ্বারের কাইয়ুম
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:১৩ এএম আপডেট: ২৩.০৫.২০২৬ ১:৪৬ এএম |

 সুপ্রিম কোর্টের  আইনজীবী হলেন  দেবিদ্বারের কাইয়ুম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার উখারী গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম নিজের মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে আইন অঙ্গনে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী। তিনি ২০০৮ সালে রাজামেহার ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১০ সালে একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়ন শুরু করেন এবং ২০১৬ সালে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১৭ সালে থেকে এলএলএম (মাস্টার্স) সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে  ডিগ্রি সম্পন্ন করেন।
দীর্ঘ অধ্যবসায় ও আইনি পেশায় দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ২৩ ডিসেম্বর ২০১৮ সালে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। এরপর থেকে কুমিল্লা জজ কোর্টে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করে আসছেন।
সবশেষে, ২০ মে ২০২৬ সালে তিনি সুপ্রিম কোর্টে অব বাংলাদেশ এর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তাঁর এই অর্জনে নিজ এলাকা দেবিদ্বারসহ সমগ্র কুমিল্লাবাসী গর্বিত।
স্থানীয় সচেতন মহলের মতে, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুমের এই সাফল্য নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে এবং আইন পেশায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২