বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ এএম |



চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদের হাঁতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে নেতাকর্মীরা। উপজেলার গুণবতী বাজারসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ও বুধবার নেতাকর্মীরা ব্যবসায়ী এবং সাধারন মানুষের কাছে ইসলামের পক্ষে হাত পাখায় ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোঃ খোরশেদ আলম। এ সময় প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটির সভাপতি কারী আব্দুল ওহাব, মুজাহিদ কমিটির সদর মাওলানা ইলিয়াছ, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের খোকন, গুণবতী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইসরাফিল, কুমিল্লা জেলা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, চিওড়া ইউনিয়নে নির্বাচন সমন্বয়ক জাহিদ কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্যে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোঃ খোরশেদ আলম বলেন, আমরা ভারত ও আমেরিকার কাছে মাথা নত করে ক্ষমতায় যেতে চাই না। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশে ইসলামী সমাজ কায়েম করতে চাই। এজন্য ইসলামের পক্ষে আপনারা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে সমাজে শান্তি ফিরে আসবে।   













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুপার ওভারে আফগানদের হারাল দক্ষিণ আফ্রিকা
পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই
বাংলাদেশের পথে হাঁটছে ভুটান
বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২