শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
১৩ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের ‘’চ্যাপ্টার ক্লোজড’’ : হাসনাত আব্দুল্লাহ
শাহীন আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:১০ এএম |





 ১৩ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে চাঁদাবাজদের  ‘’চ্যাপ্টার ক্লোজড’’ : হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ ( দেবিদ্বার)  আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ১৩ তারিখ সূর্য ডোবার সাথে সাথে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড। চাঁদাবাজ আর হাসনাত এক সঙ্গে চলতে পারেনা। যে-ই অপরাধ কার্যক্রম করবে  কাউকেই ছাড় দেবো না এমনকি আমার বাপও যদি অপরাধ করে তাকেও ছাড় দেবো না,  সবার জন্য যে আইন আমার বাবার জন্যও একই আইন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  দুপুরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের  জাফরাবাদ গ্রামে একটি  নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অনেকেই আছে ঋণখেলাপীদের বিরুদ্ধে সাহস পাইনি কথা বলার। আজ দেখলাম আসলাম চৌধুরী ১৭০০ কোটি টাকার ঋণ খেলামপী নিয়ে মনোনয়ন পেয়েছে, আপিল বিভাগ বলছে তুমি নির্বাচন করো কিন্তু ফলাফল স্থগিত থাকবে। আসলাম চৌধুরীর বিরুদ্ধে কেউ সাহস পাইনব কথা বলার,  দেবিদ্বার উপজেলা ঋণ খেলাপীদের বিরুদ্ধে  কথা বলে শুরু করেছে এখন এখন অন্য উপজেলা শুরু করবে। আগামী নির্বাচনে একটা ঋণখেলাপীও অংশ নিতে পারবেনা। কারণ আমরা পথ দেখাই দিছি যে চোর এভাবে ধরতে হয়। ১৩ তারিখ যে সূর্য উঠবে তা হবে ঋণখেলাপী মুক্ত সূর্য, ১৩ তারিখ যে সূর্য উঠবে তা হবে ব্যাংক ডাকাত ও চাঁদাবাজমুক্ত সূর্য। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বারেবারে ঘুঘু খেয়ে যাবে ধান এটা হবেনা। ধরা তোমাকে পড়তে হবে আজকে না হয় কালকে। ২০০৮ সালেও খাইছে, ২০১৮ সালেও খাইছে। এবার ভাবছিল সবাই ভুলে গেছে। বুঝে নাই যে হাসনাত আন্তা ফেইলা বইসা আছে। আগামী ৫ বছর এমন কাজ করবো, আপনারা আমারে খুঁজে বের করবেন। তিনি আরও বলেন, ১৩ তারিখ যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন আপনারা সাবধান হয়ে যান,  আপনাদের ঘুম হারাম করে ফেলবে এই জনতা। এই জনতা রুখে দাঁড়ালে পালানোর জায়গা পাবেন না। 
এর আগে সকাল থেকে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ, মোহনপুর, জাফরাবাদ ও বাহ্মনখাড়া ধামতীসহ বিভিন্ন এলাকার নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মাও. মোফাজ্জল হোসাইন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২