বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২
তারেক রহমান ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের অধিকার ফিরিয়ে দিবেন- মনিরুল হক চৌধুরী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:১০ এএম |

 তারেক রহমান ফ্যামিলি কার্ডের  মাধ্যমে মায়েদের অধিকার ফিরিয়ে দিবেন- মনিরুল হক চৌধুরী দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন কুমিল্লা ৬ আসনের এমপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর ইউনিয়নের আরকু চৌমুহনী, ধনপুর, রঘুপুরে গণসংযোগ করেন। দুপুরে টাউনহলে ন্যাপ নেতা বশির আহমেদের জানাযায় অংশ নেন। বিকেলে চৌয়ারা ইউনিয়নের বামিশা হাইস্কুল মাঠ, বালুতুপা ও ১১, ১২ নং ওয়ার্ডের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। রাত ৯ টায় কুমিল্লাস্থ চৌদ্দগ্রাম সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। 
নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, কোন করুনা নয়, কোন অনুদান ও নয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা বোনদের সম্মান, অধিকার ফিরিয়ে দিতেই ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। 
তিনি আরো বলেন, কোন মা বোন যেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কারো কাছে টাকা চাইতে না হয়। তাদেরকে যেন ছোট খাটো শখ পুরণ করতে অপেক্ষা করতে না হয়। সেই লক্ষ্যেই এমন মহৎ উদ্যোগ নিয়েছে এক আপোষহীন মায়ের সন্তান তারেক রহমান। আমাদের রাজনৈতিক বিরোধী নেতারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা আমাদের মা বোনদেরকে সারাজীবন অন্যের উপর নির্ভরশীল করে রাখতে চায়। তাই এই ভাল। একটি উদ্যোগকেও তারা মেনে নিতে পারে না।
মনিরুল হক চৌধুরী বলেন, আমরা ছোট বেলা থেকেই মায়ের আচল থেকে টাকা নিতাম, বাবাদের বিপদেও মায়েরা জমানো টাকা দিয়ে সহযোগিতা করেন। কিন্ত দিনশেষে খাবারের পাতিলের শেষ খাবার টুকুই মায়েরাই খান। একারনেই মায়েদের পাশে দাড়াতে তাদের জন্য আমার নেতার এই ফ্যামিলি কার্ড।
তিনি বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। নির্বাচনের আগে কিংবা পরে কোনো নেতাকর্মীর ওপর অত্যাচার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এক-এগারোর সময় আপনারা তা দেখেছেন, আজ আবারও সেই বাস্তবতা প্রত্যক্ষ করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।
মনিরুল হক চৌধুরী বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক দেশকে আবারও নির্বাচনমুখী করেছে, যা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
জনসভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সদর দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি এস এ বারী সেলিম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে: আবিদ
মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
তিতাসে বিএনপিতে যোগ দিতে এসে আ’লীগ নেতা আটক
অবৈধপথে ভারত থেকে আসার সময় নারীসহ আটক ৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই- আবিদ
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২