বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
ধানের শীষের দল ছাড়া অন্য কেউ দেশের জনগণকে নিয়ে ভাবেনি -ড.খন্দকার মারুফ
কবির হোসেন, তিতাস
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ এএম |


কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন এর পক্ষে নির্বাচনি প্রচারণায় মেঘনা উপজেলার এক পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,
ধানের শীষের দল ছাড়া অন্য কেউ অতীতে দেশের জনগণকে নিয়ে ভাবেনি, জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপিই একমাত্র দল ক্ষমতায় থাকুক- আর বিরোধী দলে থাকুক, দেশের মানুষের স্বার্থে সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করছে। আগামীতে জাতির উন্নত ভবিষ্যত গঠনে ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। ক্লীন ইমেজের ব্যক্তিত্ব, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, ধানের শীষের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি  উদাত্ত আহ্বান জানান।  
তিনি আজ বৃহস্পতিবার কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মেঘনা উপজেলার  ভাওরখোলা এবং মানিকার চর ইউনিয়নের ওমরাকান্দা, ভাওরখোলা, বৈদ্যনাথপুর, মাধপুর নোয়াগাঁও, মানিকার চর দরগাহ্ মাঠ, আমিরাবাদ এবং বারহাজারী স্পটে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।  ড.খন্দকার মারুফ বলেন,বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। মানুষের জান-মাল নিরাপদ থাকে। এটি আজ প্রমাণিত সত্য।  তাই চারিদিকে আজ ধানের শীষের গণজোয়ার। দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করার জন্য মুখিয়ে আছে।
ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসানের নেতৃত্ব মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের মোখলেছুর রহমানসহ নেতাকর্মীগণ বিএনপির পথসভায় উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন।
প্রচারণার ১৫তম দিনেও থেমে নেই জনতার ঢল। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন আজ যেন আলোর মিছিলে ভরে উঠেছে।
"চলছে মেঘনা উপজেলায় ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে গণসংযোগ ও পথসভা। মেঘনার স্বত:স্ফূর্ত মানুষের অংশগ্রহণে প্রতিটি পথ, প্রতিটি মোড়- ধানের শীষের পক্ষে গগণবিধারী আওয়াজ। মানুষের ভালোবাসা, বিশ্বাস আর প্রত্যাশায় বিএনপি আজ আরও শক্তিশালী, আলোকিত ও দৃঢ়।
পথসভা ও গণসংযোগে ভাওরখোলা ও মানিকার চর ইউনিয়নের বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২