বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
কুমিল্লা-৭ চান্দিনা
পুত্রবধূকে সাথে নিয়ে ছেলের জন্য ভোট চাইলে শাওন মাতা
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম |



কুমিল্লার চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এর জন্য ভোট চেয়েছেন তার মা জেবুন্নাহার। একই সাথে স্বামীর জন্য দোয়া ও ভোট চেয়েছেন স্ত্রী মুশফিকা ভূইয়া। 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে চান্দিনা উপজেলা সদরের মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে জেবুন্নাহার তাঁর ছেলের জন্য মুশফিকা ভূইয়া তার স্বামীর জন্য ভোটারদের কাছে ‘কলস’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তাদের সাথে একই মঞ্চে ভোট চেয়েছেন শাওন এর চাচি পূর্ব চান্দিনা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আবুল কালাম আজাদ মনু’র স্ত্রী তাজনীন আক্তার চিনু । এসময় উপস্থিত ভোটার ও সমর্থকরা হাত উচিয়ে স্বাগত জানান। 
পৌরসভার ১নং ওয়ার্ডের নারী ভোটার ও সমর্থকদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে মঞ্জু মিয়া মেম্বার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মো. শাহ আলম, পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও সদ্য বিলুপ্ত পৌর যুবদলের আহবায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, মো. শাহজাহান সরকার কমিশনার, মো. সহিদুজ্জামান সরকার কমিশনার প্রমুখ। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন মাওলানা ফয়েজুল্লাহ্ হেলালী।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের সাহাপাড়া এলাকায় নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে নিজের সন্তানের জন্য ভোট প্রার্থনা করেছে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এর মাতা জেবুন্নাহার। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুপার ওভারে আফগানদের হারাল দক্ষিণ আফ্রিকা
পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই
বাংলাদেশের পথে হাঁটছে ভুটান
বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২