বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব সেরাদের হাতে সাফল্যের স্বীকৃতি
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ এএম |


কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে মঙ্গলবার বসেছিল তারুণ্যের মিলনমেলা। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এদিন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এবং ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননার সনদ ও পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান এবং বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জামাল হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর। ৩৫টি ভিন্ন ভিন্ন ক্রীড়া ইভেন্টে জয়ী শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের এ সময় বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মেধা বিকাশের পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে লেখাপড়ার সঙ্গে খেলাধুলার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ফেরদৌস আহাম্মেদ চৌধুরী, শিক্ষক নেতা প্রধান শিক্ষক তাজুল ইসলাম এবং মাদরাসা সুপার মোস্তাফিজুর রহমান। তারা বিজয়ী শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে ভবিষ্যতে আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানান। এছাড়া একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুপার ওভারে আফগানদের হারাল দক্ষিণ আফ্রিকা
পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই
বাংলাদেশের পথে হাঁটছে ভুটান
বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২