বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে: আবিদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:১১ এএম |



মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে  রাজনীতি করতে হবে: আবিদনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রাজনীতি করতে হলে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করেই রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেনঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলেকুমিল্লা টাউন হল মাঠে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আবিদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তিতে রুপান্তর করেছে। ইতিহাস বিকৃত করেছিল, কিন্তু আমরা গতকালও দেখতে পেলাম, একটি সাদা শয়তান যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল তারা আবারও বাংলাদেশের ইতিহাসকে ৫৪ বছর পর বিকৃত করতে চায়। কিন্তু তারা জানে না- মাথা উঁচু করে এই বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই।  
আবিদুল ইসলাম আরও বলেন, আমার মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চায়, সেই সাদা শয়তানকে কুমিল্লার টাউন হল মাঠ থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করতে হবে। মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই ২৪’র গণ-অভ্যুত্থানে রাজপথে জীবন বিলিয়ে দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু যুদ্ধের ময়দানে আপোস করেনি। 
তিনি আরও বলেন, একদিকে ৭১ একদিকে ২৪ এগুলো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের অস্তিত্ব, কোনটাকে স্বীকার করে আর কোনটাকে অস্বীকার করার  সুযোগ নেই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারেক রহমানকে নিয়ে নোংরা শ্লোগান, ঢাকা বিশ^বিদ্যালয় থেকে শিবিরের সন্ত্রাসীরা সর্বপ্রথম শুরু করেছিল, নোংরা রাজনীতি প্রচলন করতে চান ? বাংলাদেশের মাটি আপনাদের রাজনীতি স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীদের ওপর আপনারা আঙ্গুল তোলেন। আপনারা রাজনীতি নিয়ে অপসংস্কৃতির রাজনীতি শুরু করেছেন এর ধাক্কা আপনারা সয্য করতে পারবেন না। 
আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের  ট্রেজারের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, মুখ্য আলোচক  হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, রাজশাহী বিশ^বিদ্যালয়ের জুলাইযুদ্ধা জাহিন বিশ^াস এশা, জগন্নাথ  বিশ^বিদ্যালয়ের জুলাইযুদ্ধা নুসরাত চৌধুরী জাফরিন প্রমুখ। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২