রণবীর ঘোষ কিংকর।
বিএনপি
চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হেভ এ প্ল্যান’ বাস্তবায়নে কুমিল্লা-৭
(চান্দিনা) নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন বিএনপি মনোনীত
প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
বৃহস্পতিবার
(৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কেরণখাল ইউনিয়নের ৯টি
ওয়ার্ডে অনুষ্ঠিত পৃথক উঠান বৈঠক ও গণসংযোগে ভোটারদের নিকট ভোট প্রার্থনা
করেন তিনি।
তারেক রহমান এর পরিকল্পনা তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী
বলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো
হলে তিনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। ৫০ লাখ কৃষককে কৃষি কার্ডের
মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পরামর্শ দেওয়া হবে। ৫০ লাখ ফ্যামিলি কার্ডের
মাধ্যমে দুঃস্থ ও অসহায় পরিবার ২হাজার ৫শত টাকা সম মূল্যের খাদ্য সহায়তা
পাবে। ১ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে
কারিগরি শিক্ষাসহ যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন করা হবে।
স্থানীয়
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন- দলের সিদ্ধান্তের
বিরোধীতা করায় চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিদ্যমান
সকল কমিটি ভেঙে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। অন্য প্রতীকের কথা বলে বিএনপি’র
ভোটারদের বিভ্রান্ত করবেন না।
পৃথক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি
নেতা অধ্যক্ষ আবু তাহের, সুলতান মঈন আহমেদ রবিন, মিজানুর রহমান, চান্দিনা
আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেইন,
উপজেলা মহিলাদল সহ-সভাপতি সুমাইয়া রহমান, যুবদল নেতা রাজীব আহম্মেদ ভূইয়া,
মোকাররম মজুমদার, স্বেচ্ছাসেবকদল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু, রকিবুল
ইসলাম, মো. কামরুজ্জামান, জসিম উদ্দিন, এনামুল, শাহজালাল, হাবিবুর রহমান,
সাদ্দাম, হুমায়ন, ইউনুস, সরদার শাহ জামাল, জহির, বোরহান, ইকবাল, আজিম,
নাসিম, জাকির, মঙ্গল প্রমুখ।
