বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
ক্ষমতায় গেলে কোনো প্রকার মামলাবাণিজ্য হবে না-দ্বীন মোহাম্মদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:১০ এএম |



 ক্ষমতায় গেলে কোনো  প্রকার মামলাবাণিজ্য  হবে না-দ্বীন মোহাম্মদ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো মামলা বাণিজ্য চলবে না এবং বিনা কারণে কোনো মজলুমকে রাজনৈতিক মামলার আসামি করা হবে না,গতকাল আদর্শ সদর উপজেলা আমরাতলি ইউনিয়নে জনতা বাজারে এক নির্বাচনী জনসভায় 
এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এ কথা বলেন। 
কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ 
বুধবার (৪ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমরাতলি ইউনিয়নের জনতা বাজার এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম পাটোয়ারী। সভাটি সঞ্চালনা করেন আমরাতলি ইউনিয়ন সহকারী সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর আবুল বাসার, মহানগরী ছাত্রশিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, ভিক্টোরিয়া সরকারি কলেজ শিবির সভাপতি মোঃ মনির হোসেন, ইউনিয়ন শিবির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম এবং শিবির অঞ্চল পরিচালক নাজমুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
মাওলানা মাহবুবুর রহমান বলেন, 
স্বাধীনতার পর ৫৫ বছরে যারা দেশ শাসন করেছে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময়ে দায়িত্বে থাকা দুইজন মন্ত্রী পাঁচ বছরে কোনো দুর্নীতিতে জড়াননি—এটাই প্রমাণ করে দুর্নীতিমুক্ত সরকার গঠন সম্ভব। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
অধ্যাপক মামুন বলেন, 
ড. কামাল হোসেন প্রণীত সংবিধানে স্বাধীন বিচার বিভাগের কথা থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। যারা নিজেরাই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় যেতে চায়, তারা কখনো দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারে না। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণখেলাপিদের দিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার কথা বলা হাস্যকর। জামায়াতে ইসলামী বেকারত্ব শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দ্বীন মোহাম্মদ বলেন, গত সতের বছর নির্যাতনের শিকার হলেও জামায়াত দেশ ছেড়ে যায়নি। তিনি গোমতী নদীকে কেন্দ্র করে কুমিল্লার সার্বিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। কুমিল্লাকে বিভাগ ঘোষণা, বিমানবন্দর, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ এবং নদীর দুই তীরে যোগাযোগ ব্যবস্থা সহজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন মোঃ আবাদ, মোঃ খালেদ, মোঃ মিজানুর রহমান, মোঃ নশু চৌধুরী, মোঃ উজ্জ্বল, মোঃ মনির, মোঃ ইফতেখার এবং মৌলভীনগরের মোঃ মনির।
এছাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন তার বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় হলে এলাকার উন্নয়নমূলক দাবি-দাওয়াগুলো বাস্তবায়নের আহ্বান জানান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুপার ওভারে আফগানদের হারাল দক্ষিণ আফ্রিকা
পিএসএলে দল পেলেন ইমন-নাহিদ
শুটিংয়ে বহিষ্কার-অবাঞ্ছিত চলছেই
বাংলাদেশের পথে হাঁটছে ভুটান
বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২