বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২
কর্নেল অলির কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই: ড. রেদোয়ান আহমেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ এএম |



বিশেষ প্রতিনিধি: কর্নেল অলির কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ হবে না  বলে মন্তব্য করেছেন এলডিপির সাবেক মহাসচিব কুমিল্লা-০৭ চান্দিনা আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ। তিনি আজ মঙ্গলবার চান্দিনা উপজেলার খোববাড়িয়া এলাকায় নির্বাচনি সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 
ড. রেদোয়ান আহমেদ বলেন, কর্নেল অলির অবদানকে আমি ছোট করবো না,  তবে তিনি যেই কথা আজকে এসে জামায়াত নেতার মাধ্যমে সারা জাতিকে জানাতে এসেছেন এটি অত্যন্ত আশ্চর্যজনক। এটি একটি ভ্রান্ত সংবাদ। এসব তো জিয়াউর রহমান জীবিত থাকতে তিনি বলেন নাই এবং এর আগেও আমরা এই ধরনের উক্তি কারো কাছে শুনি নাই। 
তিনি আরো বলেন, সারা পৃথিবী জানে বাংলাদেশ জানে স্বাধীনতার ঘোষক হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আই রিভোল্ট বলে বিদ্রোহ করেছিলেন। কর্নেল অলি তখন একজন ক্যাপ্টেন ছিলেন। সেখানে মেজর শওকত ছিলেন,  খালেকুজ্জামানও ছিলেন। কর্নেল অলির অনেক সিনিয়র অফিসাররা ছিলেন একই ইউনিটে। সমস্ত কিছুর কৃতিত্ব এখন মৃত্যুর পরে নিতে চাইলে সেটি তো ঠিক হবে না। কর্নেল অলির এই কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ নেই। আমিও জেড ফোর্সে ছিলাম - কর্নেল অলি আমার কোম্পানি কমান্ডার ছিল,  আমি স্টুডেন্ট প্লাটুনের কমান্ডার ছিলাম তার অধীনে। 
এর আগে নির্বাচনী সভায় গত রেদোয়ান আহমেদ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।  আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে গ্রামের সকলকে তাকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।  
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম চৌধুরী নোমানের সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে: আবিদ
মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
তিতাসে বিএনপিতে যোগ দিতে এসে আ’লীগ নেতা আটক
অবৈধপথে ভারত থেকে আসার সময় নারীসহ আটক ৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই- আবিদ
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২