বুধবার
বিকেলে ১নং কালীর বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ৮ফেব্রুয়ারী
কুমিল্লা ৬ এর ধানের শীষের প্রার্থী জননেতা মনিরুল হক চৌধুরী কালীর বাজার
হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতিসভা স্কুল প্রাঙ্গণে
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মামুনুল হক
ভূঞা। প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন প্রতিষ্ঠাকালীন বিএনপির ছাত্র
যুব সংগঠক জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট
রাজনীতিবিদ ড. শাহ মো সেলিম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা শ্রমিক দলের
সাবেক সভাপতি বিএনপি নেতা তাজুল ইসলাম, আদর্শ সদর বিএনপি সাধারণ সম্পাদক
শফিউল আলম রায়হান, অন্যান্যদের মধ্যে স্থানীয় নেতৃবৃন্দ যথাক্রমে প্রবীন
বিএনপি নেতা ইমদাদুল হকঝাড়ু,ইউনিয়ন বিএনপি সভাপতি আলী হোসেন, সাধারণ
সম্পাদক জাকির হোসেনসহ ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ।
আমন্ত্রিত
অতিথি ড. শাহ সেলিম ১৯৭৮ সাল থেকে বিএনপিকে সংগঠিত করতে কালীর বাজার এলাকার
প্রাক্তন নেতৃবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন অবহেলিত এই জনপদ কে
শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নসহ স্বনির্ভর করতে ২০২৬ এর নির্বাচনে বিএনপি
মনোনীত প্রার্থী জননেতা মনিরুল হক চৌধুরীর বিকল্প নেই। কুমিল্লা বিএনপি আজ
ঐক্যবদ্ধ।
আধুনিক কুমিল্লা গঠনে যে কোন অপশক্তির বিরুদ্ধে সজাগ থেকে
ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কালীর বাজারের জনসভাকে
সফল করতে সকলকে আহবান জানান।
