শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:১১ এএম |


  মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট  গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালামোঃ হুমায়ুন কবির মানিক ।। 
আগামী ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট সুন্দর ও সুশৃঙ্খল ভাবে গ্রহণ করার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জে প্রিসাইডিং,সহকারী প্রিসাইডিং ও পুলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মুহা: রেজা হাসান। 
এসময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও আইনানুগ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। 
তিনি নির্বাচন সংক্রান্ত আইন-কানুন, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে মতবিনিময় করেন। 
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গাজালা পারভীন রুহি এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুল হাসান পাটোয়ারী প্রমুখ। 
সকাল ৯টা থেকে শুরু করে প্রশিক্ষন কর্মশালা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এতে ৬৭জন প্রিসাইডিং,৫০০জন সহকারী প্রিসাইডিং এবং ১০০০জন পুলিং অফিসার প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২