কুমিল্লা-৭
(চান্দিনা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান
আহমেদের প্রচারণার মিছিল করে নেতা-কর্মীরা। মিছিলে জনতার জোয়ার সৃষ্টি
হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে চান্দিনার শহীদ জিয়াউর রহমান কলেজ
থেকে ওই বিশাল মিছিল বের হয়ে মহিচাইল বাজার সহ মাধাইয়া-রহিমানগর সড়কের
গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। মিছিল শেষে মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে
ধানের শীষের ভোট প্রার্থনা করে বক্তৃতা করেন- সাবেক চেয়ারম্যান একেএম
সামছুল হক মাস্টার, স্বেচ্ছাসেবকদল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু।
এসময়
উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবকদল নেতা আশিষ বিশ্বাস, খোকন আহম্মেদ, বিএনপি
নেতা শাহ আলম মজুমদার, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, অধ্যাপক জসিম উদ্দিন,
স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ সরকার, আবদুস ছাত্তার, আল আমিন খাঁন, কাউছার
আলম, ইউনুস মিয়া, আক্তার হোসেন, আবু ইউসুফ সুমন প্রমুখ।
