শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
তিতাসে বিএনপিতে যোগ দিতে এসে আ’লীগ নেতা আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:১১ এএম |


 তিতাসে  বিএনপিতে যোগ দিতে এসে আ’লীগ  নেতা আটকতিতাস প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বিএনপিতে যোগদান করতে এসে  আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর হাতে আটক হয়েছে । আজ বুধবার সকাল সাড়ে দশটায় তার নিজ বাড়ী থেকে সেনাবাহিনী তাকে আটক করেছেন।
আটক জাহাঙ্গীর আলম উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক । তিনি মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ।
স্থানীয় সূত্র জানায়, ২৪ এর ৫ আগষ্টের পর এলাকায় দেখা যায়নি জাহাঙ্গীর আলম চেয়ারম্যানকে। আজ বুধবার সকালে শাহপুর গ্রামে বিএনপির গণসংযোগ ও নির্বাচনী পথসভায় উপলক্ষে বিএনপিতে যোগদান করতে এলাকায় আসলে সেনাবাহিনী তাকে আটক করেন। জাহাঙ্গীর চেয়ারম্যান আটক হওয়ার কয়েক ঘন্টা পর তার বড় ভাই রিপন সরকার বিএনপিতে যোগদান করেছেন বলে স্থানীয়রা জানান।
আটকের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি তদন্ত মফিজ উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া মামলার এজাহার নামীয় আসামী জাহাঙ্গীর আলমকে আদালতে পাঠনোর প্রক্রিয়া চলছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২