শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
অবৈধপথে ভারত থেকে আসার সময় নারীসহ আটক ৭
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ২:১১ এএম |



 অবৈধপথে ভারত থেকে আসার  সময় নারীসহ আটক ৭চৌদ্দগ্রামপ্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে অবৈধপথে আসার সময় সীমান্ত এলাকা থেকে নারীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন আনন্দপুর বিওপির হাবিলদার দেবব্রত বড়য়া। আটককৃতরা হলেন; বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গোয়াবাড়িয়া গ্রামের সেলিম মাতাব্বর(৫৫), পশ্চিম চিপা বারুইখালী গ্রামের নাদিরা বেগম(৩৫), চালিতাবুনিয়া গ্রামের তাসলিমা বেগম(৩৭), একই জেলার শরণখোলা থানার রাজৈব গ্রামের রেশমা আক্তার(২৯), মোসাঃ নাসিমা(৩৫), রেখা আক্তার(২৪) ও দক্ষিণ রাজাপুর গ্রামের কারিমা ইভা(২৫)।
জানা গেছে, সম্প্রতি অবৈধপথে ভারতে প্রবেশ করে আটককৃত নারী ও পুরুষ। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা সেলিম মাতাব্বর, নাদিরা বেগম, তাসলিমা বেগম, রেশমা আক্তার, মোসাঃ নাসিমা, রেখা আক্তার ও কারিমা ইভাকে আটক করে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
আনন্দপুর বিওপির হাবিলদার দেবব্রত বড়ুয়া বলেন, ‘টহলরত অবস্থায় সীমান্ত এলাকায় ভারত থেকে প্রবেশ করা নারীসহ ৭ জনকে আটক শেষে থানায় হস্তান্তর করা হয়েছে’।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেকানন্দ দেবনাথ বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে’।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২