আগামী
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ বিএনপি থেকে মনোনীত ধানের শীষ
প্রতীকের মার্কায় হাজী জসিম উদ্দিন জসিম গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারী)
দুলালপুর ইউনিয়নে একাধিক পথ সভা করেন। এ সময় তার সমর্থিত নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন। প্রথমে ধানের শীর্ষের হাজী জসিম উদ্দিন জসিম বালিনা একটি
বিশাল পথসভা করেন। এ সময় দুলালপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপি সভাপতি, হাজী নুরুল
ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম
খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন,
উপজেলা বিএনপির সদস্য মাসুকুল আলম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া
রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
সদস্য সাবেক ৪ বারের ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা বিএনপির আইন
বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম
বাবুল, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম ভূইয়া, অনুষ্ঠান পরিচালনা
করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম
ভূইয়া, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার ভূইয়া,
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন,
শ্রমিক দলের সভাপতি আবু কাওসার,সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ
সম্পাদক গোলাম মোঃ বাকি, ইকরামুল করিম ভূইয়া প্রমুখ।
এ সময় প্রধান
অতিথি হিসেবে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম বলেন,
আগামী ১২ ফেব্রুয়ারী আমাদের জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনে আপনাদের সবসময়
যে পাশে ছিল সুখে দুখে ছিল এবং যাকে আপনারা পাশে পান তাকেই মূল্যবান ভোট
দিয়ে জয়যুক্ত করবেন। এ সময় দুলালপুর ইউনিয়নের বালিনা, দুলালপুর, নাল্লা,
গোপালনগর ও বেজুরা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে পথসভা সফল ও
সার্থক করেন।
