শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যতিক্রমী ক্যাম্পেইন র‌্যালী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যতিক্রমী ক্যাম্পেইন র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীর বাজার এলাকায় বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্ব দেন জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মোহাম্মাদ আল আমীন রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু মজুমদার, কামরুল হাসান, শহিদুল ইসলাম পাপ্পু, ওসমান গনি রাকিব, মোঃ আবদুল্লাহ, নাইমুর রহমান নাহিম, সোহরাব হোসেন জুয়েল, কাউছার, নাজমুল হোসাইন, রনি খান ও খালেদ রায়হান ভুঁইয়া প্রমুখ। ব্যতিক্রমী র‌্যালীতে দুই কালারের পাঞ্জাবী পরিহিত যুবকদের হাতে ছিল ‘হ্যাঁ’ যুক্ত প্ল্যাকার্ড। গণভোটে হ্যাঁ দিন, বাংলাদেশ বুঝে নিন-স্লোগানে মুখরিত পুরো এলাকা। রাজনৈতিক কর্মসূচির বাইরে হ্যাঁ এর পক্ষে ব্যতিক্রমী ক্যাম্পেইন নজর কাড়ে সকলের। র‌্যালী শেষে সম্মুখ সারির যোদ্ধা মোহাম্মদ আল আমিন রাসেল বলেন, এবারের নির্বাচনে ভোটাররা দুইটি ভোট দিতে পারবে। একটি ভোট পছন্দের প্রার্থীকে। আরেকটি ভোট হ্যাঁ বা না’র পক্ষে। আমরা ক্যাম্পেইন করছি-হ্যাঁ’র পক্ষে। হ্যাঁ মানে বাংলাদেশ। হ্যাঁ ভোট মানে ক্ষমতার ভারসাম্য। সুতরাং, আমরা আত্মীয়-স্বজনসহ সকলকেই হ্যাঁ এর পক্ষে সচেতন করবো।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২