বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
কুমিল্লায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি॥ ৮০ হাজার টাকা জরিমানা
মো. মিজানুর রহমান
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:১৮ এএম আপডেট: ০৪.০১.২০২৬ ১:৫২ এএম |

  কুমিল্লায় অতিরিক্ত মূল্যে  গ্যাস সিলিন্ডার বিক্রি॥  ৮০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ^রোড ও চাষাপাড়া এলাকায় উক্ত তদারকি অভিযান পরিচালনা করা হয়। 
সূত্র জানায়, বিইআরসি কর্তৃক নির্ধারিত মূল্যে ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫৩ টাকার স্থলে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া তদারকি অভিযান পরিচালনাকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ^রোড এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স সরকার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করতে সতর্ক করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অন্যান্য দোকানি ও স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। শনিবার বেলা ১১.৩০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত অভিযান চলাকালে জেলা পুলিশের একটি টিম তাঁদের সহায়তা করেছেন। জনস্বার্থে উক্ত তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২