বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
কুমিল্লা জেলা পর্যায়ে শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:১৮ এএম আপডেট: ০৪.০১.২০২৬ ১:৫২ এএম |

 কুমিল্লা জেলা পর্যায়ে শ্রীশ্রী  গীতা পাঠ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক।। জাতীয় পর্যায়ে শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলা পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৩রা জানুয়ারি) কুমিল্লার ঐতিবাহী মনোহরপুরস্থিত শ্রীশ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চঞ্চল চক্রবর্তী এর সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ট্রাস্টি নির্মল পাল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কুমিল্লার সহকারী পরিচালক মনিশংকর কীর্ত্তনীয়া ও সিলেট বিভাগীয় মাষ্টার ট্রেইনার কিশোর কুমার আচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন- বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, ত্রিশূল উপদেষ্টা ড. বিশ্বজিৎ দেব ও তিতাস উপজেলার স্বপন কুমার সূত্রধর, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক পিন্টু চক্রবর্তী ও সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক বাসুদেব চক্রবর্তী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহপাঠচক্র বিষয়ক সম্পাদক সুশান্ত চন্দ্র চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন আশিষ দাস, বিষ্ণু চক্রবর্তী ও সাগর দাশসহ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২