বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ এএম আপডেট: ০৫.০১.২০২৬ ১২:৪৪ এএম |


 ব্রাহ্মণপাড়ায়  ইয়াবাসহ ৩ মাদক  কারবারি গ্রেপ্তার সমাইল নয়ন।। 
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে গতকাল শনিবার(৩ জানুয়ারি) উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা বিলাশ চন্দ্র পালের বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। 
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা গেছে, থানার এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদে অভিযান চালিয়ে উত্তর চান্দলা শিবু পালের বাড়ি থেকে শিবু পালসহ তিনজনকে গ্রেপ্তার করে থানাপুলিশ। এ সময় তাদের তল্লাশি করে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর চান্দলা মৃত বিশাল পালের ছেলে শিবু পাল (৪০) তাদের ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ছেলে মিল্লাত (২০) ও তাহার মা সাজিয়া বেগম (৪৫)কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। 
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২