বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায় পুলিশের উপর হামলা , যুবক আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:২১ এএম আপডেট: ০১.০১.২০২৬ ২:১৬ এএম |


 থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ  করায় পুলিশের উপর হামলা , যুবক আটকচৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করতে কয়েক বার নিষেধ করায় ক্ষীপ্ত হয়ে এক পুলিশ সদস্যের উপর হামলা করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। বাদল পাশ^বর্তী লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম। 
জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম মডেল থানার ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে ভাউন্ডারির ভিতরে প্রবেশ করে। এ সময় কনষ্টেবল শরিফুল ইসলাম দেখতে পেয়ে বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারো নিষেধের কথা জানায়। এতে ক্ষীপ্ত হয়ে বাদল তাঁর হাতে থাকা দা এর উল্টা পিঠ দিয়ে কনষ্টেবল শরিফুলের গায়ে একাধিক আঘাত করে। একপর্যায়ে শরিফুলের মাথায় কোপ দিলে চিৎকার শুনে থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাদলকে আটক করে। 
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক গুলজার আলম বলেন, বিগত কয়েক বছর থেকেই বাদল থানার ভাউন্ডারিতে একাধিক গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশেপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে তোয়াক্কা করেনি। মঙ্গলবার কনষ্টেবল শরিফুল গরু নিয়ে বাদলকে প্রবেশ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে আঘাত করে। এ ঘটনায় বাদলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২