বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মনিরুল হক চৌধুরীর গভীর শোক
বেগম খালেদা জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরল
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ এএম আপডেট: ৩১.১২.২০২৫ ১:৩৬ এএম |



বেগম খালেদা জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরলনিজস্ব প্রতিবেদক।। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, আপোষহীন নেত্রী আজ আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বলেন, আমি আমার ৬৩ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য নেতৃত্ব দেখেছি। কিন্তু বেগম খালেদা জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী আর দেখিনি। দেশের মানুষের মুক্তির জন্য তাঁর কারাবরণ পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, দেশনেত্রীর আমন্ত্রণে ২০০১ সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করি। আমি শর্ত দিয়েছিলাম সুয়াগাজী স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে যোগদান করব এবং সেখানেই তাঁকে উপস্থিত থাকতে হবে। নেত্রী সেই মাঠে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছিলেন। তাঁর হাত ধরেই আমি বিএনপিতে যোগ দিই। যোগদানের পর থেকে তিনি ও দল আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।
তিনি বলেন, বেগম জিয়ার প্রয়াণ যেন মহাকালের বিদায়। জাতি হারাল এক অভিভাবককে। এই শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি চলে গেলেও রেখে গেছেন জাতীয়তাবাদ ও দেশপ্রেমের এক অমূল্য আদর্শ। যে আদর্শ ধারণ করে তিনি কখনো কোনো অপশক্তির কাছে মাথানত করেননি। সেই আদর্শ আজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই আদর্শের বলেই আজ বিএনপি দেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
শোকবার্তায় তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অল্প বয়সে বাবাকে হারিয়েছেন। নির্বাসনে থেকে প্রিয় সহোদরকে হারিয়েছেন, আর আজ হারালেন তাঁর প্রাণপ্রিয় মমতাময়ী মাকে। যিনি ছিলেন জাতির মা, গণতন্ত্রের মা। তিনি একা নন,সমগ্র জাতি আজ তাঁর পাশে রয়েছে। নির্যাতন সহ্য করে, স্বজন হারিয়ে তিনি পরিণত হয়েছেন এক পরশপাথরে। জাতি তাঁর যোগ্য নেতৃত্বের অপেক্ষায়।
সবশেষে তিনি বলেন, বরকতময় ফজরের নামাজের পর স্নিগ্ধ ভোরে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২