মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক-ডা: তাহের
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ এএম আপডেট: ৩১.১২.২০২৫ ১:৩৬ এএম |



  বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক-ডা: তাহেরচৌদ্দগ্রাম প্রতিনিধি: নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির চেয়ারপারসন নন, তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। নানা প্রতিকূলতা, নির্যাতন ও রাজনৈতিক চাপের মুখেও তিনি কখনো আপস করেননি, বরং আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 
তিনি বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান দেশবাসীকে সবসময় সাহস ও প্রেরণা জুগিয়েছে। বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ, ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ জানাতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসানাত, মো. আবদুল হালিম, এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াত নেতা ডা. খালেকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে ডা. তাহের জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২