সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া, মসজিদে দোয়া ও দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ এএম আপডেট: ৩১.১২.২০২৫ ১:৩৬ এএম |



  খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া, মসজিদে দোয়া ও দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশের মতো কুমিল্লায়ও নেমে এসেছে গভীর শোকের ছায়া। সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকাবহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সকাল ১০টায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোক পালনে একত্রিত হন। এ সময় দলীয় কার্যালয়ে কুরআনের হাফেজদের মাধ্যমে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজের পর মসজিদ কমিটির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত ও মাগফেরাত কামনা অব্যাহত থাকে।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ বলেন, আমরা গভীরভাবে শোকাহত। চেয়ারপারসনের চলে যাওয়াকে ঘিরে আমরা ভাষা হারিয়ে ফেলেছি।
দেশবরেণ্য সংগীতশিল্পী ও কুমিল্লা সন্তান আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু শোক জানিয়ে বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই শোক সহ্য করার মতো নয়। দেশ একজন অভিভাবককে হারিয়েছে। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
কুমিল্লা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন তিনি। দেশের সংকটময় মুহূর্তে জনগণকে ছেড়ে যাননি। জুলুমের বিরুদ্ধে লড়েছেন এবং এক দফা এক দাবিতে শেখ হাসিনার পদত্যাগ আন্দোলনের মূল প্রেরণা ছিলেন। মহান আল্লাহ যেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২