শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
বাইউস্ট পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৯.১২.২০২৫ ১:২১ এএম |



 বাইউস্ট পরিদর্শনে কুমিল্লা  সেনানিবাসের জিওসিবাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) পরিদর্শন করেছেন মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া । কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি বাইউস্ট পরিদর্শন করেন।
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, সম্মানিত জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার -কে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্ট, প্রোক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মানিত জিওসি মহোদয় বাইউস্টের সম্মেলন কক্ষে একটি আনুষ্ঠানিক সেশনে অংশগ্রহণ করেন। উক্ত সেশনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বাইউস্টের অবকাঠামো ও একাডেমিক সুযোগ-সুবিধা সম্পর্কে সম্মানিত অতিথিবৃন্দকে সংক্ষিপ্ত ব্রিফিং করেন।
ব্রিফিং সেশনে অংশগ্রহণ শেষে অতিথিবৃন্দ বাইউস্ট ক্যাম্পাস পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি গ্রুপ ফটোগ্রাফিতে অংশগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন।





 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২