শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৯.১২.২০২৫ ১:২২ এএম |



 কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কুমিল্লাকে হানাদারমুক্ত করার দিনটি স্মরণীয় করতে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা মুক্তদিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৮ ডিসেম্বর (সোমবার) টাউন হল মাঠ থেকে একটি বিশাল বিজয় র‌্যালি বের হয়।
র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সেই সাথে আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান।
এদিন বিকেলে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে বেলুন উড়িয়ে র‌্যালি উদ্বোধন করেন অতিথিগণ। র‌্যালিতে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, সদর দক্ষিণ পৌরসভার সাবেক প্রশাসক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, এবি পার্টি কুমিল্লার সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর জামায়াতের সেক্রেটারী জেনারেল মাহবুবর রহমান, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিগণ।
টাউন হল মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। ৮ডিসেম্বর ভোরে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা কুমিল্লার কয়েকটি প্রান্ত দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করেন। তখন রাস্তায় জনতার ঢল নামে। কুমিল্লার জনগণ জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নিয়ে উল্লাসভরে তাদের স্বাগত জানান। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
বরাবরের মতো এবারও কুমিল্লা মুক্তদিবস উদযাপনে কুমিল্লায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। সে কর্মসূচির অংশ হিসেবেই সোমবার বিকেলে টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের। র‌্যালিতে কুমিল্লার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২