বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫০ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ১:২৫ এএম |


 ৮-১৫ডিসেম্বরের মধ্যে  যেকোন দিনতফসিল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
অন্তর্র্বতী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এই নির্বাচন কমিশনার বলেন, এ সপ্তাহের মধ্যে যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগেই বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সপ্তাহটি হচ্ছে ৮ থেকে ১৫ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

ভোটগ্রহণের সময় বাড়লো এক ঘণ্টা:
জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সাধারণত সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এবার গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হওয়ার কারণে এক ঘণ্টা বাড়বে ভোটগ্রহণের সময়। এতে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের দশম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান।
তিনি বলেন, আমরা ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা বাড়বে। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ইসি সানাউল্লাহ আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে একটি পরিপত্র এই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে। এটার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে। যে কেন্দ্রে যে ধরনের ফোর্স ডেপ্লয় (মোতায়েন) করা দরকার সেটা ডেপ্লয় হবে। পাশাপাশি নির্বাচন কমিশনে একটা সেন্ট্রাল মনিটরিং সেল স্থাপিত হবে, যেখানে সব বাহিনী এবং প্রতিষ্ঠানের সংস্থার প্রতিনিধিত্ব থাকবে। এই সেল থেকে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হ্যান্ডেল করা হবে। যদিও মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হ্যান্ডেলিংয়ের জন্য নিজ নিজ বাহিনী, প্রতিষ্ঠান ও সংস্থার সক্ষমতা আছে, বিষয়টি তারা দেখবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২