বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৯.১২.২০২৫ ১:২১ এএম |




 সৌদিআরবে বেকারিতে দগ্ধ  হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যুচৌদ্দগ্রাম প্রতিনিধি: সৌদিআরবে কর্মস্থলে দগ্ধ হয়ে মোঃ আলাউদ্দিন(৩০) নামে এক রেমিটেন্সযোদ্ধা মারা গেছেন। আলাউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাস ফেরত আবুল কালামের ছেলে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আশিক হোসাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদিআরব যান মোঃ আলাউদ্দিন। সেখানে একটি বেকারিতে চাকরি করতেন তিনি। গত ২৭ নভেম্বর ভোরে কর্মস্থলে আগুনের চুলা জ¦ালানোর সময় আগুনে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বাংলাদেশ সময় রাত আটটায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোন, এক সন্তান ও স্ত্রী রেখে যান।
নিহতের বড় ভাই সৌদি প্রবাসী আশিক হোসাইন বলেন, বেকারিতে আগুনে দগ্ধ হয়ে আলাউদ্দিন মারা গেছেন। ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। দ্রুততর সময়ে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২