শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে: তারিক চয়ন
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ১:১৬ এএম |

  বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক  থেকেই এগিয়ে যাবে: তারিক চয়ন

কূটনীতিতে, বিশেষ করে দুটি দেশের সম্পর্ক নির্ধারণে একটি কথা সবসময়ই বেশ জোর দিয়ে বলা হয়। সেটি হলো 'পিপল টু পিপল রিলেশন' বা 'জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক'। আর, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সংস্কৃতি। ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন শনিবার (০৬ ডিসেম্বর) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন।
সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের একটি উক্তি স্মরণ করে তারিক চয়ন আরও বলেছেন, আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি। সংস্কৃতির মধ্য দিয়ে আমরা নিজেদের যেমন বুঝতে পারি, তেমনি একে অন্যকেও বুঝতে পারি। আশা করি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সাংস্কৃতিক ছাড়াও সব দিক থেকেই এগিয়ে যাবে। 
কলকাতার নিউটাউনে "আর্টস একর - মিউজিয়াম অফ বেঙ্গল মডার্ন আর্ট" আয়োজিত 'আর্ট হাট ২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রসার ভারতীর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, সাবেক সচিব, তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ জহর সরকার; সুচিত্রা সেনের কন্যা, বলিউড অভিনেত্রী মুনমুন সেন; ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল, প্রখ্যাত চিত্রশিল্পী অমিতাভ সেনগুপ্ত, আর্টস একর এর এক্সিকিউটিভ ট্রাস্টি, বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২