শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
ওমরা পালনে সৌদি আরব গেছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:৩৫ এএম আপডেট: ১৩.০১.২০২৬ ২:০১ এএম |

  ওমরা পালনে সৌদি  আরব গেছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন


ইসমাইল নয়ন।। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি 
হাজী জসিম উদ্দিন জসিম পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে গতকাল (১২ জানুয়ারি) ৪ দিনের সফরে আজ সৌদি আরবের গেছেন। 
পবিত্র ওমরা পালন উপলক্ষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ বিদেশ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তাহার হাসপাতালে অসুস্থ মায়ের জন্য এবং নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করবেন বলে জানা গেছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন জানান,সময়ের স্বল্পতার কারণে তিনি তাঁর সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও নির্বাচনী এলাকার সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে না পারায় সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।
হাজী জসিম উদ্দিন বলেন, “পবিত্র ভূমিতে গিয়ে আমি আমার দেশ, দলের নেতাকর্মী ও কুমিল্লা-৫ আসনের জনগণের জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করেন।
এদিকে তাঁর পবিত্র ওমরা পালনের সফরকে কেন্দ্র করে তাঁর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্থতা ও নিরাপদ সফরের জন্য দোয়া কামনা করেছেন।


 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২