বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
লাকসামে আইটি প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান
তরুণ ও যুব সমাজকে কর্মমূখী করে তুলতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই-ইউএনও নার্গিস সুলতানা
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০৮ এএম |


কুমিল্লার লাকসামে শনিবার (১৫ নভেম্বর) ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের তিন শতাধিক প্রশিক্ষণার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। 
ওইদিন সকাল সাড়ে ১০টায় পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) কনটেন্ট ক্রিয়েটর এসোসিয়শন'র যুগ্ম সাধারণ সম্পাদক ও লাকসাম প্রেস ক্লাবের সদস্য আনোয়ারুল আজিম।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এক্সপার্ট আইটি পার্কের স্বত্বাধিকারী ও ফ্রিল্যান্সার মো. ওমর ফারুক, ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী ও প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, দেশের তরুণ ও যুব সমাজকে দক্ষ ও কর্মমূখী হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই।
ইউএনও বলেন, বর্তমান স্যাটেলাইট'র যুগে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিগত শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা একান্ত অপরিহার্য্য। 
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমাদের তরুণ ও যুবকদের দক্ষ করে গড়ে তুলতে পারলেই বেকারত্ব দূরিকরণ এবং দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হবে। এ সময় তাঁরা উপস্থিত প্রশিক্ষণার্থীদেরকে প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গড়ারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, বেসিক অফিস এ্যাপ্লিকেশন ও গ্রাফিক ডিজাইন কোর্সের ওপর দক্ষতা অর্জনে এখানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণ প্রদান হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২