বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
১০ জনের মনোনয়নের দাবিতে মানববন্ধনে উপস্থিত ১১ জন
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৪৫ এএম আপডেট: ১৬.১১.২০২৫ ১:৫৫ এএম |



  ১০ জনের মনোনয়নের  দাবিতে মানববন্ধনে উপস্থিত ১১ জন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিএনপির ১০ কেন্দ্রীয় নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসন থেকে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ১১ জন শিক্ষক। 
শনিবার (১৫ই নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ১১ জনের উপস্থিতে নিয়ে সাংবাদিক মহলে নানা সমালোচনা শুরু হয়। 
জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে শুরু হয় মানববন্ধন কর্মসূচী। এরপর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ৬ মিনিট ২৪ সেকেন্ডের বক্তব্যের পর শেষ হয়ে যায় মানববন্ধন। এরপর মানববন্ধনে উপস্থিতির সংখ্যা কম দেখে তড়িগড়ি করে মানববন্ধনস্থল ত্যাগ করেন শিক্ষক নেতারা।  
মানববন্ধনে আব্দুর শিক্ষক নেতা আবদুর রাজ্জাক বলেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষক নেতৃবৃন্দের থাকা প্রয়োজন। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে  কুমিল্লা-২ (হোমনা-তিতাস) থেকে মনোনয়নসহ অন্তত ১০ জন কেন্দ্রীয় শিক্ষক নেতাকে অন্যান্য আসনে বিএনপির মনোনয়ন দেয়ার দাবি জানাই। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২