শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:২৩ এএম আপডেট: ১৪.১১.২০২৫ ১২:৫৫ এএম |



 কুমিল্লা-৪ দেবিদ্বার  আসনে এনসিপির  মনোনয়ন ফরম  কিনলেন হাসনাত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এসময় তার নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম কেনার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা এনসিপির (ভারপ্রাপ্ত) সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  
এ বিষয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে প্রার্থী হয়েছি। দেবিদ্বারের মানুষ দীর্ঘ ৫০ বছর ধরে অবহেলিত আছে। অনেক রাজনৈতিক নেতা দেবিদ্বারের তৈরী হয়েছে কিন্তু দেবিদ্বারের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এবার সুযোগ এসেছে মানুষের পাশে দাঁড়ানোর। আমার বিশ^াস আগামী নির্বাচনে মানুষ সত্যের পক্ষে, উন্নয়ন পক্ষে তাদের মূল্যবান রায় দিবেন।   
দেবিদ্বার উপজেলা এনসিপির (ভারপ্রাপ্ত) সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন করার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমরা আশা করি আগামী নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হবেন। 
প্রসঙ্গত, কুমিল্লা-৪ (দেবিদ্বার) জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। এটি দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২