বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৪৫ এএম আপডেট: ১৬.১১.২০২৫ ১:৫৫ এএম |


  ড. মোশাররফের  নেতৃত্বে ধানের  শীষের গণমিছিল  আজ আলমগীর হোসেন, দাউদকান্দি ।।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণমিছিলের আয়োজন করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩ টায় দাউদকান্দি শহীদ রিফাত পার্ক থেকে দোনারচর রোড হয়ে বিশ্বরোড ঈদগাহ মাঠে যাবে ঐতিহাসিক এই গণমিছিলটি। 
দাউদকান্দি উপজেলার ১৫ টি ইউনিয়ন ও দাউদকান্দি পৌরসভার ৯ টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উক্ত গণমিছিলে অংশগ্রহণ করবেন। ধারণা করা হচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবেন এই গণমিছিলে। 
দাউদকান্দি উপজেলা বিএনপি এবং দাউদকান্দি পৌর বিএনপি আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই গণমিছিল। এর পূর্বে ২০১৮ সালে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছিল।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২