বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
দেশকে স্থিতিশীল রাখতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নাই
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ এএম |



চৌদ্দগ্রাম প্রতিনিধি: বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সময়ে লক্ষ লক্ষ মানুষের উপর জুলুম, নির্যাতন এবং হয়রানি করা হয়েছে। সেই সরকার ২৪’র গণঅভ্যুত্থানের সময়ে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে, লাশ পুড়িয়ে ফেলেছে, শিশুদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করেছে। জুলাই-আগষ্ট বিপ্লবের নারকীয় হত্যাকান্ডের বিচার নিশ্চিত এবং দৃশ্যমান করতে হবে। এই বিচার প্রতিষ্ঠিত করার আমাদের যে আন্দোলন সেটা চলতে থাকবে। শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আনুপাতিক প্রতিনিধিত্ব(পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার তৈরি হবে না। দেশকে সুন্দর ও স্থিতিশীল রাখতে এ পদ্ধতির বিকল্প নাই। 
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর একেএম শামছুদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইসরাইল মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন মজুমদার, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২