বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
‘ফাইনালে রেফারিং প্রশ্নবিদ্ধ’
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ২৮.০৯.২০২৫ ১:৩৮ এএম |

 ‘ফাইনালে রেফারিং প্রশ্নবিদ্ধ’

সাফের টুর্নামেন্টে রেফারিং নিয়ে প্রশ্ন উঠে হরহামেশা। অনেক সময় বাজে ও বিতর্কিত রেফারিংয়ের শিকার হয় বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার কলম্বোয় সাফ অ-১৭ টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে হারের পর বাংলাদেশ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন ও ডিফেন্ডার রিদুয়ান রেফারিকে কাঠগড়ায় দাড় করিয়েছেন।
খেলার অন্তিম মুহুর্তে রিদুয়ানের গোলে বাংলাদেশ ২-২ গোলে সমতা আনে। তার এই গোলেই মূলত ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ভারত ফাইনালে জিতলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ডিফেন্ডার রিদুয়ান। তিনি কলম্বো থেকে আক্ষেপ জড়ানো কন্ঠে বলেন, 'আমরা হারছি কিন্তু সবাই সবার সর্বোচ্চটা দিয়েছি। আমরা আরো ভালো রেফারিং প্রত্যাশা করি। দোয়া করবেন যেন এএফসি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারি।'
বাংলাদেশ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন সরাসরি ভুটানিজ রেফারি পেমাকে কাঠগড়ায় দাড় করিয়েছেন। বাফুফে থেকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, 'আমার কাছে প্রথম থেকেই মনে হয়ছে রেফারিং প্রশ্নবিদ্ধ। তার কিছু কিছু ভুল সিদ্ধান্ত ছেলেদের খেলা থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফাইনালে ভালো রেফারি বরাদ্দ হওয়া দরকার এবং আরো পরিচ্ছন্ন রেফারিং করা উচিত।'
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত রেফারির আলোচনার জন্ম দিয়েছিল। বাংলাদেশের কর্ণার থেকে ভারতীয় ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে হাতে লেগেছিল সেটা পেনাল্টির জোর দাবি জানিয়েছিলেন ফয়সালরা। এর কিছুক্ষণ পর ভারতের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসে বল হাত দিয়ে ধরছিলেন। এটা গোলরক্ষক ফাউল হিসেবে বলছিলেন বারবার অথচ সেটা রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে। এ রকম আরো কয়েকটি ঘটনা বাংলাদেশের বিপক্ষেই গেছে।
শুধু আজকের ফাইনাল নয় মাস চারেক আগে ভারতের ভুবনেশ্বরে সাফ অ-১৯ টুর্নামেন্টের ফাইনালও রেফারিং ছিল বিতর্কিত। ঐ টুর্নামেন্টেও বাংলাদেশ টাইব্রেকারে হেরেছিল। সাফের এক সভায় রেফারিং নিয়ে বাফুফে সদস্য মঞ্জুরুল করিম প্রতিবাদও জানিয়েছিলেন। এরপরও নেই কোনো প্রতিকার। 
আজকের ফাইনাল হারের পর বাংলাদেশ রেফারিংকে দায়ী করলেও নিজেদের ব্যর্থতাও রয়েছে। দু’টি গোলেই হয়েছে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে। টাইব্রেকারে তিনটি শটের মধ্যে দু’টি মিস হওয়া এক প্রকার দুর্বলতা। অ-১৭ এই দলের অনেকেরই আন্তর্জাতিক পর্যায়ে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আবার কোচ ছোটন চার মাস আগে টাইব্রেকারে অ-১৯ টুর্নামেন্ট হেরেছেন ভারতের বিপক্ষেই। সেখান থেকেও তিনি কৌশল ও পরিস্থিতি কতটুকু উপলব্ধি করেছেন সেটাও প্রশ্ন সাপেক্ষ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২