সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ্বিতীয় দিন শেষে চাপে ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ এএম আপডেট: ১২.১২.২০২৫ ১:০৮ এএম |

 দ্বিতীয় দিন শেষে চাপে ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের ক্যারিবীয়দের দেওয়া ২০৫ রানের জবাবে ২৭৮ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। 
প্রথম ইনিংসে ৭৩ রানের পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৩২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে নিয়ে ৪১ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
ওয়েলিংটনে শুরু হওয়া চলমান টেস্টের প্রথম দিনই ২০৫ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে দিন শেষে বিনা উইকেটে ২৪ রান করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নৈপুণ্যে বড় স্কোর দাঁড় করাতে পারেনি নিউজিল্যান্ড। ৭৪.৪ ওভারে ২৭৮ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে জোড়া হাফ-সেঞ্চুরি করেন ওপেনার ডেভন কনওয়ে ও মিচেল হে। ৮টি চারে কনওয়ে ৬০ এবং হে ৯টি চার ও ১টি ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন। 
নিউজিল্যান্ড ইনিংসে দু’টি হাফ-সেঞ্চুরির জুটি হয়েছে। ৩৬ রানে প্রথম উইকেট পতনের পর কেইন উইলিয়ামসনকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এ অবস্থায় দলকে চাপমুক্ত করেন ড্যারিল মিচেল ও উইকেটরক্ষক মিচেল হে। পঞ্চম উইকেটে ৭৩ রান যোগ করেন হে ও মিচেল। 
উইকেটে সেট হয়ে সাজঘরে ফিরেন দলের সেরা ব্যাটার উইলিয়ামসন ও মিচেল। ৭ বাউন্ডারিতে উইলিয়ামসন ৩৭ এবং ১টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ২৫ রান করেন মিচেল। সতীর্থরা সঙ্গ দিতে না পারায় ২৩ রানে অপরাজিত থাকতে হয়েছে জ্যাক ফক্সকে। প্রথম দিন ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধের হাড় স্থানচ্যুত হয় নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনারের। ফলে ব্যাট হাতে নামতে পারেননি তিনি। একজন কম নিয়ে ব্যাট করেছে কিউইরা। এন্ডারসন ফিলিপ ৩টি ও কেমার রোচ ২টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ২৪ রানের সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার জন ক্যাম্পবেল ১৪ ও নাইটওয়াচম্যান ফিলিপ খালি হাতে ফিরেন। 
আরেক ওপেনার ব্র্যান্ডন কিং ১৫ ও কেভাম হজ ৩ রানে অপরাজিত আছেন। জ্যাকব ডাফি ও হে একটি করে উইকেট নেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২