সোমবার ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ০১.০১.২০২৬ ২:১৫ এএম |


 হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার
 

পায়ে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে গিয়েছিলেন রবার্তো কার্লোস। এমআরআই স্ক্যানের পর আরও গুরুতর অসুখ ধরা পড়ে তার। হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ লিজেন্ডকে। অস্ত্রোপচারও করাতে হয়েছে কার্লোসকে।
৫২ বছর বয়সী ডিফেন্ডারের অস্ত্রোপচার সফল হয়েছে। এই ধরনের অস্ত্রোপচার করতে যেখানে ৪০ মিনিট লাগে, সেখানে বিভিন্ন জটিলতার কারণে সময় লেগেছে তিন ঘণ্টারও বেশি। এখন তিনি আশঙ্কামুক্ত হলেও ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এএস-কে তিনি বলেছেন, ‘আমি এখন ভালো আছি।’ 
তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কার্লোস ২০১৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর নেন। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার সম্প্রতি বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ছিলেন। 
রিয়ালের সঙ্গে ১১ বছরের ক্যারিয়ারে চারটি লা লিগা জিতেছেন কার্লোস। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার ১৯৯৭ ও ১৯৯৯ সালে কোপা আমেরিকাও জিতেছন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২