শুক্রবার ২০ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২
চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ এএম আপডেট: ০৬.০১.২০২৬ ১:৪৯ এএম |


 চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যাচট্টগ্রামের রাউজানে যুবদলের এক নেতাকে তার বাড়ির কাছেই গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকার শিকদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত জানে আলম শিকদার (৪৮) রাউজান উপজেলা যুবদলের সদস্য। পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। শিকদার পাড়া এলাকাতে তার বাড়ি।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “জানে আলম স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেসময় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
“গুরুতর আহতাবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ওই ব্যক্তি মারা গেছেন বলে জেনেছি।”
স্থানীয় সাংবাদিকরা বলছেন, যুবদল নেতা জানে আলম ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাউজান) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। এ আসনে বিএনপি মনোনীত অপর প্রার্থী হলেন উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
চট্টগ্রামের রাউজান উপজেলায় ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় ১৭ জনের বেশি খুন হয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
কুমিল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
এলো খুশির ঈদ
সৌদি আরবে ঈদ শুক্রবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
সৌদি আরবে ঈদ শুক্রবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২