শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেপালে নিহতদের পরিবারের জন্য লাখ রুপি ক্ষতিপূরণ, পালিত হবে শোক দিবস
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৬:৩২ পিএম |

নেপালে নিহতদের পরিবারের জন্য লাখ রুপি ক্ষতিপূরণ, পালিত হবে শোক দিবসনেপালে জেন জি আন্দোলনে নিহতদের জন্য লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ওম প্রকাশ আর্যাল। আন্দোলনে হতাহতদের স্মরণে জাতীয় শোক দিবস পালিত হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) শপথ নেওয়ার পরপরই এসব সিদ্ধান্ত জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেন জি আন্দোলনের সময় গত ৮ ও ৯ সেপ্টেম্বর নিহত প্রত্যেক পরিবারের জন্য এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। এই অর্থ মূলত শেষকৃত্যের ব্যয় মেটাতে সহায়তা করবে।
এছাড়া নিহতদের স্মরণে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।
তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। নেপালের সহিংসতায় এ পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২