বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে ছাত্র-জনতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ১৩.১১.২০২৫ ১২:৪৯ এএম |



 কুমিল্লায় নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম  মহাসড়ক পাহারা দিবে ছাত্র-জনতানিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের নেতা-কর্মীরা। শেখ হাসিনার রায়কে সামনে রেখে আওয়ামী লীগ কুমিল্লায় যেন কর্মসূচি পালন করতে না পারে সে জন্য দুই দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।   
বুধবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত কুমিল্লা জুলই ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান। তিনি বলেন পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে জুলাই গণহতার বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোন সভ্য দেশ একজন খুনিকে আশ্রয় দিতে পারেনা। শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার সড়যন্ত্র করছে। আমরা এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপণ করছি। 
এসময় দুই দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন বুধবার বিকাল ৪টা থেকে কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিবে আমাদের ঐক্যমঞ্চের নেতা-কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবতীর্ ২৪ ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পেট্রোল টীমের মাধ্যমে পাহারা দেওয়া হবে। কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের আহবায়ক রবিউল হোসেনের সভাপতিত্বে মুখপাত্র সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার আহবায়ক গোলাম সামদানী, ছাত্র অধিকারের কুমিল্লা জেলা সভাপতি আজহারুল আমিন ,ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিবির সভাপতি মনির হোসেন প্রমুখ। এসময় কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২