মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২
ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়ার যুবকের
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ২২.১০.২০২৫ ১:০৭ এএম |

 


 ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ  গেল ব্রাহ্মণপাড়ার যুবকেরইসমাইল নয়ন।। 
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়া উপজেলার শেখ মোঃ কামরুল (৩৬) নামে এক যুবকের। গত বুধবার (১৫ অক্টোবর) সকালে ওমানে তিনি বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে সড়ক দ‚র্ঘটনায় তার মৃত্যু হয়। ওমান প্রবাসী শেখ মোহাম্মদ কামরুল উপজেলার মাধবপুর গ্রামের শেখ বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। সে ওমান সিলাল মার্কেটে ব্যবসা করতেন। কামরুল দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে বসবাস করছিলেন।
কামরুলের বন্ধু ও চাচাতো ভাই শেখ মোঃ সজিব, শেখ মোঃ শামীম, শেখ মোঃ সোহেল রানা, চাচা শেখ মোঃ আলমাছ ও শেখ মোঃ জাহাঙ্গীর জানান, মৃত কামরুলসহ তারা ৫ জন গত কোরবানির ঈদ শেষে চার মাস দেশে ছুটি কাটিয়ে, গত শুক্রবার একসাথে ওমানে ফিরে আসেন। 
ওমানে আসার পর ৬ দিনের মাথায় তার নিজের বাসা থেকে ওমান সিলাল মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হন। পথে একজন তানজানিয়ান চালক তাকে বাসে করে মার্কেটে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে তিনি সেই বাসে ওঠেন। বাসটি নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ি (জেসিবি) এর সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কামরুল প্রাণ হারান। কামরুলের মরদেহ বর্তমানে রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা আছে। মৃত কামরুলের বন্ধুরা আরো জানান, আজ রাত ৯ টায় (২২ অক্টোবর) কামরুলের লাশ দেশে আনা হবে এবং পরদিন ২৩ অক্টোবর বাদ যোহর তার নিজ এলাকায় জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে কামরুল ৪ বছর বয়সী এবং ৫ মাস বয়সী দুটি শিশু পুত্র রেখে গেছেন। তার বাবাও জীবিত নেই। মাত্র ১২ বছর বয়সে কামরুল জীবিকার প্রয়োজনে প্রবাসে পাড়ি জমান। তার এই অকাল মৃত্যুতে পরিবার এবং ওমানের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কামরুলের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অবৈধ দখলদারিত্ব ছাড়তেই হবে
মহাসড়কে যানবাহনের চাপ, বাড়ছে ভোগান্তি
লটারি বাতিল পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তি
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মোস্তফা মিয়া
দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে কুমিল্লা সিটি প্রশাসকের দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২