বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হলে রেমিট্যান্স বন্ধের হুমকি প্রবাসীদের
ভেনিস (ইতালি) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:০৩ এএম আপডেট: ১৬.১০.২০২৫ ২:১৩ এএম |

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হলে রেমিট্যান্স বন্ধের হুমকি প্রবাসীদেরকুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে ইতালির ভেনিসে প্রবাসী কুমিল্লাবাসীরা এক মানববন্ধন করেছেন। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘আমরা কুমিল্লাবাসী’ ভেনিস শাখা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি নেওমাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকার মোখলেছুর রহমান।

বক্তারা বলেন, অবিলম্বে কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু করতে হবে। অন্যথায় বিদেশে অবস্থানরত কুমিল্লার ১৪ লাখ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেবেন।

তারা আরও বলেন, “শুধু মুরাদনগরের বাখরাবাদ গ্যাসক্ষেত্রের রাজস্ব দিয়েই নোয়াখালী জেলাকে কয়েকবার কেনা সম্ভব, অথচ তারা নিজেদের ধনী জেলা হিসেবে প্রচার করে।”

বক্তারা অনতিবিলম্বে কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হলে রেমিট্যান্স বন্ধের হুমকি প্রবাসীদের












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২