বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২
বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ০১.০৭.২০২৫ ২:০৮ এএম |



  বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কিনতে আগ্রহী দেখিয়েছেন শায়ান্স গ্লোবাল নামক বাংলাদেশি একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটির মালিক আহমেদ জামিল নিজেই জানিয়েছেন বিপিএলে দল কেনার কথা। 
সোমবার (৩০ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আসেন আহমদ জামিলসহ একদল প্রতিনিধি। তারা নোয়াখালীর নামে ফ্র্যাঞ্চাইজি কিনতে চান।  
নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে জামিল বলেন, “আমরা নোয়াখালীর নামে কিনতে চাই। অন্য কোন নাম হলে নেব না। নোয়াখালীকে প্রমোট করতে চাই।”
আজ চলমান বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে এই নামে ফ্র্যাঞ্চাইজি আসছে কী না, “একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে।’’
“আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে”- আরও যোগ করেন জামিল।
বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। নতুন চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম। শোনা যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গায় নোয়াখালীকে নেওয়া হতে পারে।  













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সহিংসতা রোধ করা হবে বড় চ্যালেঞ্জ
সচেতন ভোটেই গণতন্ত্রের সুরক্ষা
জনপ্রত্যাশা পূরণ হোক
ভোট উৎসবের প্রস্তুত কুমিল্লা
কুমিল্লায় ১১ টি আসনে ৮৬ প্রার্থীর ভোটের লড়াই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২