বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
চান্দিনার এতবারপুরে বিএনপি’র কর্মী সম্মেলন
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ১:১৪ এএম |


কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়িনে বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২১ জুন) বিকেলে এতবারপুর বাজার সংলগ্ন এলাকায় ওই ইউনিয়নের ১,২ ও ৬নং ওয়ার্ড বিএনপি নেতা-কর্মী নিয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তরা বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন-ই হবে ধানের শীষ প্রতীকের প্রার্থী। 
প্রধান অতিথির বক্তৃতায় পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শহীদুজ্জামান সরকার বলেন- ২০১৮ সালের সংসদ নির্বাচনে ডা. প্রাণ গোপাল দত্ত বলেছিলেন নৌকা আমার পকেটে। ওই নির্বাচনে নৌকা পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ। একই ভাবে এবার অন্য একটি দলের মহাসচিব মিথ্যাচার করে বলছেন ধানের শীষ তার পকেটে। কিন্তু ধানের শীষ নিয়ে আসবেন আতিকুল আলম শাওন। অন্যদলের যারা ধানের শীষ নিয়ে আসার কথা বলেন, তারা বিএনপি’র কেউ নয়।
এতবারপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুল সাত্তার, ইউনিয়ন বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক খন্দকার আবুল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বার মো. আবুল হোসেন, জাহাঙ্গীর আলম জালাল ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার মহিউদ্দিন আহমেদ, বিএনপি’র প্রবাসী নেতা মো. জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি শাহজাহান মেম্বার, উপদেষ্টা ইসমাইল মেম্বার, বিএনপি নেতা আলী হোসেন, হাজী ইদ্রিস মিয়া, হাজী মো. আব্দুস ছাত্তার, মো. হোসেন খন্দকার, মো. জোহর আলী, ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. আলম, বিএনপি নেতা ইয়াছিন প্রমুখ। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২